সাম্প্রতিক
শক্তি ও দক্ষতার লড়াইয়ে মাতল NSHM, দুর্গাপুরে আয়োজিত ‘ARMAGEDDON 2026’

শক্তি ও দক্ষতার লড়াইয়ে মাতল NSHM, দুর্গাপুরে আয়োজিত ‘ARMAGEDDON 2026’

দুর্গাপুর, ২৬ নভেম্বর: কখনও পেশির জোর, কখনও কৌশল, আবার কখনও মানসিক দৃঢ়তার পরীক্ষা। এমনই উত্তেজনাপূর্ণ পরিবেশে দুর্গাপুরের NSHM Knowledge Campus-এ অনুষ্ঠিত হল আন্তঃবিভাগীয় আর্ম রেসলিং প্রতিযোগিতা ‘ARMAGEDDON 2026’। বৃহস্পতিবার ক্যাম্পাসের Sports Complex-এর Yoga Hall-এ আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বিভাগের মোট ৪৮ জন পড়ুয়া।

খেলাধুলার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ানো এবং তাঁদের শারীরিক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক মানসিকতার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই উদ্যোগ। NSHM-এর Department of Sports Management-এর ব্যবস্থাপনায় UDAY – NSHM Centre for Sports and Wellness-এর তত্ত্বাবধানে গোটা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠানের সূচনা হয় গণেশ বন্দনা এবং সরস্বতী বন্দনার মধ্য দিয়ে। এরপর বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন West Bengal Arm Wrestling Association-এর সাধারণ সম্পাদক এবং People’s Arm Wrestling Federation of India-র সহ-সভাপতি স্মৃতিময় দাস। প্রতিযোগীদের উৎসাহিত করার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে তাঁর উপস্থিতি ও পরামর্শ বিশেষ গুরুত্ব পায়।

পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ছয়টি ওজন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগেই প্রতিযোগীদের মধ্যে ছিল জোরদার লড়াই। ম্যাচ পরিচালনা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যস্তরের অভিজ্ঞ রেফারি সূর্যাংশ সিং, তুষার যাদব এবং অভিষেক দে দায়িত্ব পালন করেন।

এদিনের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে NSHM Business School। পুরুষ এবং মহিলা—উভয় বিভাগেই Best Department-এর স্বীকৃতি পায় এই বিভাগ। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এই ক্রীড়া প্রতিযোগিতার পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন Department of Sports Management-এর কনভেনর তথা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিগম্বর সিং আত্রি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. সৌমভ সরকার। তাঁদের পরিকল্পনা ও সমন্বয়ের ফলেই সফলভাবে সম্পন্ন হয় গোটা অনুষ্ঠান।

NSHM Knowledge Campus, Durgapur-এর ডিরেক্টর অধ্যাপক ড. অলোক সাতসঙ্গী প্রতিষ্ঠানের ক্রীড়া পরিকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফ্রান্সিস অ্যান্টনির স্বপ্ন NSHM-কে বিভিন্ন ধরনের খেলাধুলার ক্ষেত্রে একটি Centre of Excellence হিসেবে গড়ে তোলা। তাঁর বক্তব্য, শিক্ষার পাশাপাশি খেলাধুলাও পড়ুয়াদের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে নেতৃত্ব, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়।

সব মিলিয়ে ‘ARMAGEDDON 2026’ শুধুমাত্র একটি আর্ম রেসলিং প্রতিযোগিতা হিসেবেই সীমাবদ্ধ থাকেনি। বরং পড়ুয়াদের প্রতিভা তুলে ধরা এবং ক্যাম্পাসে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করার একটি উল্লেখযোগ্য মঞ্চ হয়ে উঠেছে এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *