সাম্প্রতিক
ওন্দা হাই স্কুলে সাড়ম্বরে পালিত হলো ‘কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ’-এর বার্ষিক মেধা সংবর্ধনা

ওন্দা হাই স্কুলে সাড়ম্বরে পালিত হলো ‘কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ’-এর বার্ষিক মেধা সংবর্ধনা


সাধন মন্ডল বাঁকুড়া:-
ওন্দা হাই স্কুলে অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হলো ‘কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা’-র ওন্দা ব্লকের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এদিন ব্লকের মোট ১২ টি পরীক্ষা কেন্দ্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ৬০ জন কৃতি ছাত্রছাত্রীদের মেডেল, শংসাপত্র, বই ও আর্থিক উপহার কৃতিদের হাতে তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিধায়ক শ্রী অমরনাথ শাখা । এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্রী সুজন বোস, বিমান গাঙ্গুলি,ওন্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন মল্লিক , উপপ্রধান বিবেকানন্দ কর , জঙ্গলমহল লায়ন্স ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা পরীক্ষার জেলা কমিটির বিশিষ্ট শিক্ষক শ্রী রাধা মাধব মুখার্জী , পরীক্ষার জেলা কেন্দ্রীয় পর্যবেক্ষক শ্রী কৃষ্ণদাস দে এবং শ্রী অমিতাভ সেনগুপ্ত। এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণও এদিন উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক শ্রী অমরনাথ শাখা ক্ষুদে পড়ুয়াদের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এই শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ এবং সমাজ গড়ার প্রকৃত কারিগর।” পাশাপাশি, এই কৃতিদের আগামী দিনের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার পথে তিনি সবরকম সাহায্যের দৃঢ় প্রতিশ্রুতি দেন যা উপস্থিত সকলের মনে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।
এদিনের আনন্দঘন মঞ্চ থেকে আয়োজক সংস্থার পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচীর ও ঘোষণা করা হয়। জানানো হয় যে, শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ‘লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া সেন্ট্রাল’-এর সহযোগিতায় বাঁকুড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা, থ্যালাসেমিয়া নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে । উপস্থিত বিদ্যালয় কর্তৃপক্ষকে এই মহৎ উদ্যোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারু ও শৃঙ্খলার সঙ্গে পরিচালনা করেন এলাকার পরীক্ষা কনভেনর শ্রী কৌশিক মোদক এবং শ্রীমতি ডোরা মুখার্জী।

হুল উৎসবের প্রস্তুতি মুকুটমণিপুরে

সঞ্জয় হালদার,

আগামী ৩০শে জুন পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে উদযাপিত হবে হুল দিবস। অনুষ্ঠানটিকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রথম পর্যায়ের আলোচনা সভা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয় ও এলাকার বিশিষ্টজনেরা বীর শহিদদের স্মরণে এক ঐতিহাসিক উদযাপনের সাক্ষী হতে চলেছে মুকুটমণিপুর।
​

কৃষিতে উন্নতির লক্ষ্যে প্রাকৃতিক কৃষি কর্মশালা মেমারিতে

কৃষিতে উন্নতির লক্ষ্যে প্রাকৃতিক কৃষি কর্মশালা মেমারিতে

আনোয়ার আলি আনসারী, ১৪ জুন ২০২৬, পূর্ব বর্ধমান

কৃষিতে উন্নতির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হলো রবিবার । গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের কিষান মান্ডিতে এই কর্মশালার শুভ উদ্বোধন হয় ।
অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি অতিথিদের চন্দনার ফোটা উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের কিষান মান্ডিতে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের বিডিও সৌমজিৎ বসু, মেমারী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, কৃষি কর্মদক্ষ দীনবন্ধু পাল , এ ডিও কৌশিক মন্ডল , অভিজিৎ মুখার্জী, মিতালী সরকার হাজরা সহ অন্যান্যরা । মেমারি দু’নম্বর ব্লক এলাকার চাষীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন । মূলত আগামী দিনে মাটিকে রক্ষা করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কিভাবে জৈবিক উপায় বা প্রাকৃতিক উপায়ে কৃষি কাজ করা যায় এবং তাতে উৎপাদনও ভালো হয় সেই সমস্ত বিষয় নিয়েই এদিন আলোচনা করেন আধিকারিকরা।
ভবিষ্যতে কৃষির উন্নয়নের পাশাপাশি যাতে মাটি ও তার উর্বরতা না হারাই সেদিকে বিশেষ ভাবে নজর পাত করতে হবে এমনটাই বার্তা দেওয়া হয় চাষীদের । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ আজমত হক।

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে প্রস্তুতি অনুশীলন শিবির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে প্রস্তুতি অনুশীলন শিবির

আনোয়ার আলি আনসারী, ১৪ জুন ২০২৬, পূর্ব বর্ধমান

আগত দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং জেলা প্রশাসন এর উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমান টাউন হলে একটি প্রস্তুতি অনুশীলন আয়োজিত হল , অংশ নেয় শতাধিক স্কুল পড়ুয়া ও প্রশাসনিক কর্মচারী , ভারত সরকারের আয়ুষ মন্ত্রকালয় প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী ৪৫ মিনিট ব্যাপী অনুশীলন চলে, আয়োজকরা ছাড়াও অঙ্কুশ যোগ শিক্ষা সংস্থা, বর্ধমান শ্রী রামশিশ হিন্দি হাই স্কুল ও বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ের এন.সি.সি. র ছাত্ররা অংশ নেয়। এদিন, উপস্থিত ছিলেন স্কুল গেমসে জাতিয় ও জেলা স্তরে যোগ পদকজয়ী সুচেতা কর্মকার ও শিবম দত্ত , আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান “আগামী ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবস সফল করতে আগামী ছয় দিন জেলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি অনুশীলন চলবে, শারিরীক ও মানসিক সুস্থতায় যোগের প্রয়োজনীয়তা জনমানসে তুলে ধরা হচ্ছে প্রস্তুতি সভার মাধ্যমে”

মন্তেশ্বর থানার উদ্যোগে থানা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী

মন্তেশ্বর থানার উদ্যোগে থানা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী

আনোয়ার আলি আনসারী, ১৪ জুন ২০২৬, মন্তেশ্বর

পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর থানায় মন্তেশ্বর আধিকারিক অফিসার সহ পুলিশ ও সিভিক দ্বারা সমস্ত থানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ নিলেন মন্তেশ্বর থানার আইসি সোমনাথ ভট্টাচার্য। কোথাও জল বা জলাশয়  জল জমে না থাকে তার জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী বলে মন্তেশ্বর থানার পক্ষ থেকে জানানো হয়। রবিবার মন্তেশ্বর থানায় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ডেঙ্গু রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল আটটা থেকে ১১ টা পর্যন্ত সমস্ত মন্তেশ্বর থানা পুলিশ আধিকারিকরা এবং পুলিশ কনস্টেবল ও তার সাথে সিভিক ভলেন্টিয়ার সহযোগিতায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য হাত বাড়িয়ে দিলেন।

মেমারী থানায় পুলিশ কর্মীদের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি

মেমারী থানায় পুলিশ কর্মীদের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি

আনোয়ার আলি আনসারী, ১৪ জুন ২০২৬, মেমারি

​ সাধারণ মানুষকে স্বচ্ছতার বার্তা দিতে এবং থানা চত্বরকে রোগমুক্ত ও সুন্দর করে তুলতে এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হলো মেমারী থানায়। রবিবার দুপুরে , মেমারী থানা চত্বরে এই মহৎ উদ্যোগটি নেওয়া হয়।
​এদিনের কর্মসূচিতে সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল থানার সমস্ত স্তরের পুলিশ কর্মীদের সক্রিয় অংশগ্রহণ। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) প্রীতম বিশ্বাস থেকে শুরু করে সমস্ত সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়াররা কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
​
এদিন থানা ভবনের চারপাশ, পুলিশ কোয়ার্টার এবং সংলগ্ন এলাকার সমস্ত জমে থাকা প্লাস্টিক, কাগজ ও বর্জ্য পদার্থ পরিষ্কার করা হয়। এছাড়াও বর্ষার মরসুমে মশার উপদ্রব ও ডেঙ্গুর মতো রোগ ঠেকাতে থানা চত্বরের বিভিন্ন নালা ও জমা জলে ব্লিচিং পাউডার এবং মশা মারার তেল ছড়ানো হয়।
​ শুধু বাইরের পরিবেশই নয়, থানার ভেতরের রেকর্ড রুম ও সাধারণ মানুষের বসার জায়গাও সুন্দর করে গুছিয়ে ফেলা হয়। মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস বলেন
​”পুলিশের কাজ শুধু আইন-শৃঙ্খলা রক্ষা করাই নয়, সমাজের প্রতি এবং পরিবেশের প্রতিও আমাদের কিছু দায়িত্ব থাকে। থানা চত্বর পরিষ্কার থাকলে যেমন কাজের পরিবেশ ভালো হয়, তেমনই থানায় আসা সাধারণ মানুষও একটি সুস্থ পরিবেশ পান।”
​মেমারী থানার পুলিশ কর্মীদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের এই ভূমিকা সাধারণ মানুষকেও নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

শ্লীলতাহানি কান্ডে সিউড়িতে ধৃত এক

কৌশিক গাঙ্গুলী বীরভূম ।এক রোগীর নাতনিকে শ্লীলতাহানিরঅভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে লিফট থেকে নামার সময় এবং স্থানীয়রা ঘটনাস্থলে ওই অভিযুক্ত যুবককে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা মারধর শুরু করে অভিযুক্ত যুবককে। হসপিটালে ঘটনার স্থলে সিউড়ি থানার পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।অভিযুক্ত যুবককে সিউড়ি থানাতে নিয়ে আসে । উক্ত ঘটনার পুরো বিষয়টির তদন্ত শুরু করছেন সিউড়ি থানার পুলিশ l

রাসায়নিক ছেড়ে প্রাকৃতিক কৃষির প্রসারে সারেঙ্গায় প্রশিক্ষণ শিবির

রাসায়নিক ছেড়ে প্রাকৃতিক কৃষির প্রসারে সারেঙ্গায় প্রশিক্ষণ শিবির


​সাধন মন্ডল বাঁকুড়া:–রাসায়নিক সার ও কীটনাশক বর্জন করে প্রাকৃতিক উপায়ে চাষবাসের প্রসার ঘটাতে রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ।রাজ্য সরকার সারা রাজ্যজুড়ে এই প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করেছেন পিছিয়ে নেই জঙ্গলমহলের সারেঙ্গা ব্লক। ১২ ই জুন বাঁকুড়া জেলাব্যাপী এক বিশেষ প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ ও আগামীকাল অর্থাৎ ১৩ ও ১৪ জুন সমস্ত ব্লক জুড়ে চলছে এই সচেতনতা ও প্রশিক্ষণ শিবির। আজ
​শনিবার (১৩ জুন) সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তার উদ্যোগে ও পরিচালনায় সারেঙ্গা ব্লক পঞ্চায়েত সমিতির কমিটি হলে ব্লক স্তরের কর্মশালাটির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করলেন রায়পুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা। কৃষি বিপণন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন, পশুপালন, গ্রাম উন্নয়ন, সমবায় এবং প্রানী সম্পদ উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এলাকার প্রায় ২০০ জন উৎসাহী কৃষক এই কর্মশালায় অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি ও প্রাকৃতিক চাষের সাথে যুক্ত বিভিন্ন কৃষক গোষ্ঠী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​কৃষকদের উৎসাহিত করতে বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা ছাড়াও উপস্থিত ছিলেন এ ডি এ ট্রেনিং বাসব ভট্টাচার্য, সহ-কৃষি অধিকর্তা (জরিপ ও পরিকল্পনা) অলকনন্দা মৈত্র এবং সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল পতি।
​এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা বলেন,
​”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ ও ‘আত্মনির্ভর বাংলা’ গড়ে তোলার যে স্বপ্ন, তা বাস্তবায়িত করতেই প্রাকৃতিক উপায়ে জৈব সার উৎপাদন এবং রাসায়নিক মুক্ত চাষের ওপর জোর দেওয়া হচ্ছে। কৃষকদের স্বনির্ভর করতেই এই বিশেষ প্রশিক্ষণ শিবির। রায়পুর বিধানসভার অন্তর্গত রায়পুর ও সারেঙ্গা দুটি ব্লকেই অত্যন্ত সফলভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে।”
​কর্মশালায় উপস্থিত কৃষি আধিকারিকরা কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষা, কম খরচে বিষমুক্ত ফসল উৎপাদন এবং নিজেদের তৈরি জৈব সার ব্যবহারের বিভিন্ন বৈজ্ঞানিক ও ব্যবহারিক দিক হাত-কলমে শিখিয়ে দেন। সরকারি এই উদ্যোগে এই ধরনের প্রাকৃতিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ শিবির পেয়ে এলাকার চাষীরা খুব খুশি। উপস্থিত হওয়া চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহা ও উদ্দীপনা লক্ষ্য করা যায়

প্রত্ননির্দশন দেখতে মঙ্গলকোটে মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক

প্রত্ননির্দশন দেখতে মঙ্গলকোটে মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক

মোল্লা জসিমউদ্দিন,

চলতি মাসের প্রথম দিকে মঙ্গলকোট বিডিও অফিসে উপস্থিত হয়েছিলেন মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক মহাশয়া সুস্মিতা মুখার্জী এবং তাঁর টিমও। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ বিগত ২৫ বছর ধরে গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে সরন্তর বিভিন্ন অঞ্চলে প্রত্ননির্দশন সংগ্রহ করেছেন। সমস্ত সংগ্রহ গুলিকে অনেকে নিজের কাছে রেখে দেয় কিন্তু সম্রাট মুন্সি প্রথম থেকেই যখনই কিছু পেয়েছেন, তা থানা – ব্লক প্রশাসনকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন -” গত ২৫ বছর ধরে ধন্যবাদ সকলকে আমাদের দেশের এই প্রাচীন সংস্কৃতি প্রাচীন যে ঐতিহ্য। সেগুলোকে সঠিকভাবে বিজ্ঞানসম্মত উপায়ে রক্ষণাবেক্ষণ হোক এই আমরা মঙ্গলকোটবাসীন হিসেবে চেয়েছি “। সম্রাট মুন্সির কাছে সংগৃহীত জিনিসপত্র গুলি খতিয়ে দেখেছেন মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক মহাশয়া।

রামপুরহাটে গণপুরে বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিধায়ক

রামপুরহাটে গণপুরে বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিধায়ক

রামপুরহাট, তথাগত চক্রবর্তী,বীরভূমের রামপুরহাট বিধানসভার গনপুরের স্বচ্ছতা অভিযান ও মায়ের নামে একটি গাছ কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপন করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, জেলা সহ সভানেত্রী রেশমী দে সহ জেলার অনান্য নেতৃত্বরা। এরপর বিধায়ক কে ওই এলাকার নেতৃত্বরা সংবর্ধনা জ্ঞাপন করেন। অপরদিকে ভাষণ বিধানসভার এক নম্বর মন্ডলের স্বচ্ছ ভারত অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বীরভূম সাংগঠনিক জেলা সহ সভাপতি নিখিল ব্যানার্জি, সহ সভানেত্রী রুপা রানী মন্ডল, জেলা সম্পাদক মলয় অধিকারী সহ জেলার অনান্য নেতৃত্বরা। পরিবেশ রক্ষা সবুজায়নের বৃদ্ধি ও আগামী প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসাবে একটি করে গাছ রোপনের আহ্বান জানানো হয়।