সাম্প্রতিক
TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘কম্পিত ‘তৃণ’ দল’’, ০৭ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘কম্পিত ‘তৃণ’ দল’’, ০৭ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

কলকাতা, ৭ জুন: টেলিভিশন স্ক্রিন থেকে সোশ্যাল মিডিয়া, খবরের শিরোনামে তৃণমূল। এক মাসে দু’টুকরো রাজ্যের প্রাক্তন শাসক। বিধানসভায় বেঁকে বসছে পরিষদীয় দল। দুই-তৃতীয়াংশ সমর্থনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কানাঘুঁষো শোনা যাচ্ছে লোকসভায় তৃণমূলের ভাঙনের। দলের বিরুদ্ধে সরব তৃণমূলেই একাংশ।ইস্তফার হিড়িক রাজ্য জুড়ে পুরসভা থেকে জেলাপরিশদগুলিতে। পাশাপাশি রোজই মানুষকে গ্রেফতার হচ্ছেন কালীঘাটের খাসরা। সুজিত বসু, স্বরূপ বিশ্বাস, শওকত মোল্লা গারদের মুখ দেখছেন। নিজের দলেই কোনঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পায়ের তলায় মাটি সরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন শাসকের অস্তিত্ব কি সঙ্কটের মুখে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাউন্ড জিরোয় রিপোর্টিং ও বিশেষজ্ঞদের মতামত সহ TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘‘কম্পিত ‘তৃণ’ দল’’, ০৭ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়।

।। তৃণমূল নেতা বিকাশ মণ্ডল গ্রেপ্তার, সন্দেশখালিতে গেরুয়া আবিরে উৎসব মহিলাদের ।।

।। তৃণমূল নেতা বিকাশ মণ্ডল গ্রেপ্তার, সন্দেশখালিতে গেরুয়া আবিরে উৎসব মহিলাদের ।।

বসিরহাট : সন্দেশখালিতে তৃণমূলের জেলা পরিষদের সদস্য তথা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত বিকাশ মণ্ডলের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ফেটে পড়লেন এলাকার বহু মহিলা। বুধবার সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা যায় এক ভিন্ন চিত্র। গেরুয়া আবির মেখে, একে অপরকে শুভেচ্ছা জানিয়ে এবং মিষ্টিমুখ করে আনন্দ প্রকাশ করেন তারা। বহু মহিলার দাবি, দীর্ঘদিন ধরে যে অত্যাচার, ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তারা তুলে এসেছেন, সেই অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন।
স্থানীয়দের একাংশের বক্তব্য, গত এক দশকেরও বেশি সময় ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর একাধিক বাড়িঘর ভাঙচুর, হামলা ও ভয় দেখানোর অভিযোগও উঠেছিল কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে। সেই ঘটনাগুলির তদন্ত ও বিচার দাবি করে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
মহিলাদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায়, সরকারি অর্থের অপব্যবহার এবং সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার মতো অভিযোগ বহুবার সামনে এসেছে। যদিও এই সমস্ত অভিযোগের অনেকগুলিই এখনও তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন বিষয়, তবুও বিকাশ মণ্ডলের গ্রেপ্তারিকে তারা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
এদিন এলাকার বহু মহিলা রাস্তায় নেমে দাবি করেন, শুধুমাত্র একজন বা দু’জনকে গ্রেপ্তার করলেই হবে না। ভোট-পরবর্তী হিংসা, দুর্নীতি এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগে যেসব ব্যক্তি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধেও দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। তাদের কথায়, “দীর্ঘদিন ধরে আমরা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি। আজকের ঘটনা সেই লড়াইয়ের একটি বড় সাফল্য।”

ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ১২৬ নিরাপত্তারক্ষীর চাকরি সংকটে, ২০ জুন রাজ্যজুড়ে আন্দোলনের ডাক

ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ১২৬ নিরাপত্তারক্ষীর চাকরি সংকটে, ২০ জুন রাজ্যজুড়ে আন্দোলনের ডাক

মোল্লা জসিমউদ্দিন,

সোমবার ইন্ডাসইন্ড ব্যাঙ্কের পশ্চিমবঙ্গের ৪৩টি এটিএমে কর্মরত ১২৬ জন নিরাপত্তারক্ষীকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনের পথে নামল বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্কস’ কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBCEA)।সংগঠনের দাবি, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা ও তাদের ভেন্ডরদের মাধ্যমে নিযুক্ত এই কর্মীদের ১ জুলাই ২০২৬ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ২০২০ সালের অক্টোবর মাস থেকে বকেয়া কেন্দ্রীয় ন্যূনতম মজুরি , ভি.ডি.এ এবং অন্যান্য আইনসিদ্ধ আর্থিক সুবিধাও এখনও প্রদান করা হয়নি।
এই ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকায় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শাখার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মরত নিরাপত্তারক্ষীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু নিরাপত্তারক্ষী ১৫ থেকে ১৬ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। হঠাৎ করে চাকরি হারালে তাঁদের এবং তাঁদের পরিবারের উপর চরম আর্থিক ও সামাজিক সংকট নেমে আসবে।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা এবং প্রশাসনের কাছে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছে ইউনিয়ন। পাশাপাশি চাকরি বহাল রাখা, বকেয়া মজুরি প্রদান এবং সমস্ত আইনসিদ্ধ সুবিধা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মো: সাহাবুদ্দিন জানিয়েছেন -” দাবি পূরণ না হলে আগামী ২০ জুন ২০২৬ রাজ্যের সমস্ত ইন্ডাসইন্ড ব্যাঙ্ক শাখা ও এটিএমের সামনে রাজ্যব্যাপী ধর্না ও গণআন্দোলন কর্মসূচি পালন করা হবে”।

পুরুলিয়া জেলা বিজেপির বৈঠক

সঞ্জয় হালদার,

পুরুলিয়া জেলা বিজেপি কোর কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় এবং কোর কমিটির সকল সদস্য ও নয়টি বিধানসভার বিধায়ক গন। উক্ত বৈঠকে পার্টির রূপরেখা ও জেলার উন্নয়নমূলক কাজ কিভাবে হবে তার বিশেষ আলোচনা হয়।

বিজেপির বাংলা জয়ের পর মাথা-মুন্ডন করলেন নিগনগ্ৰামের বিজেপি কর্মী

বিজেপির বাংলা জয়ের পর মাথা-মুন্ডন করলেন নিগনগ্ৰামের বিজেপি কর্মী

রাহুল রায়,মঙ্গলকোট : মঙ্গলকোট ব্লকের নিগনগ্ৰামে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকাবাসী। বিজেপির বাংলা জয়ের পর নিজের প্রতিজ্ঞা পূরণ করতে মাথা-মুন্ডন করলেন বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ সর। এই ঘটনাকে ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে।
নিগনগ্ৰামের বাসিন্দা জিতেন্দ্রনাথ সর দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মঙ্গলকোটের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলেও দাবি করেন তিনি। সেই সময় ব্লক সভাপতি ছিলেন কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ অপূর্ব চৌধুরী।
পরবর্তীতে ২০২০ সালে বিজেপি নেতা শিশির ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্রনাথ সর। বিজেপিতে যোগদানের পর থেকেই রাজনৈতিক কারণে তাঁকে একাধিক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও দাবি করেন জিতেন্দ্রনাথবাবু। পরিস্থিতির কারণে বেশ কয়েক বছর বাড়িছাড়াও থাকতে হয়েছে তাঁকে।
জিতেন্দ্রনাথ সর জানান, তিনি প্রতিজ্ঞা করেছিলেন— বাংলায় বিজেপি ক্ষমতায় এলে তিনি মাথা-মুন্ডন করবেন। সেই প্রতিজ্ঞা পূরণ করতেই এবার মাথা-মুন্ডন করলেন তিনি।
জিতেন্দ্রনাথবাবুর এই কর্মকাণ্ডে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে নিজের রাজনৈতিক বিশ্বাস ও প্রতিজ্ঞার প্রতি অবিচল থাকার বার্তাই দিতে চেয়েছেন তিনি।

ভারতীয় জনতা পার্টির রাইপুর ১ মন্ডল এর বিজয় মিছিল।

ভারতীয় জনতা পার্টির রাইপুর ১ মন্ডল এর বিজয় মিছিল।


সাধন মন্ডল বাঁকুড়া:–২০২৬-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ব্যাপক সাফল্য এসেছে এই সাফল্যে পিছিয়ে নেই জঙ্গল মহলও। জঙ্গলমহলের রাইপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করেন। ভোটের ফলাফল ঘোষণার দিন থেকেই জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সেই উৎসাহ উদ্দীপনাকে সামনে রেখে আজ শুক্রবার রাইপুর এক নম্বর মন্ডলের উদ্যোগে বাঁধগোড়া বুথে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। বিজয় মিছিলে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।সেখানে পুরুষদের সাথে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিজয় মিছিলটি রাইপুর বাজার পরিক্রমা করে রাইপুর থানাগোড়া বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পুরো মিছিলের রাস্তায় সকল মানুষের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা ছিল। বিজয় মিছিলটি শান্তিপূর্ণভাবে পরিচালনা করেছেন মন্ডল সভাপতি সুভাষ ডাঙ্গর ,সৌভিক মল্লিক, মানস সর্দার সহ দলীয় নেতৃত্ব।