সাম্প্রতিক
Chhaap Tilak Brings Exquisite Textiles to Kolkata

Chhaap Tilak Brings Exquisite Textiles to Kolkata

India is known for the beauty of its textiles through the centuries. Each region offers different crafts and textiles. From North to south and east to west, from villages to cities handloom weavers, block printers, textile dyers and embroiderers work to bring out traditional, modern and beautiful patterns on textiles and crafts.

Taal Connect Foundation has been very passionately patronising varied arts and heritage especially dance, music and textiles.

Sangeeta Dudhoria, Sonali Basu, Mrinalini Mukherjee and Suman Sarawgi came together to celebrate and promote exquisite forms of block printing and to give due respect to the artisans, craft and technique.
Taal Connect Foundation organised Chhaap Tilak- tales of block prints on 11and 12 September 2026 at Dhano Dhanyo, Hall-4.
“To all the artisans, designers and visionaries who have trusted us and joined the Chhaap Tilak journey — thank you. Your craft, stories and creativity enrich this space and give it meaning,” said the organisers.
Pracheen
Sufiyan Ismail Khatri
Asal
Kalakriti
Malavika
Atouri Studio
Marm
Kapaas Kolkata
Byloom
Indivaan
THE NOMI
Econic
Khadi Vastralaya
Aavaran
Aranya Natural
Studio Syu
Beige India
AABHARNAM Foundation
Neelgar
Kamal Hand Printers
Rudra Natural Craft
Karomi
Mughal Prints
Sadaf
Taranga
Sajawat
Karma Ashrama
Hastkaar
Indigo Eth
Amolii
Fusion Tales
Santiniketan Collective
Joshua
The Kantha store
Tarini
Dori the bond
Mura
GN Shawls
Whe by Abira
Kabita Lindenmeyer
Root Productions
Dye hub
Bengal Home Industries
Santiniketan Collective
Kiara Crafts
Anjali

Thank you!

সুরের মাধ্যমে আশার আলো: সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতাল -কে SBOH-এর অনুদান

সুরের মাধ্যমে আশার আলো: সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতাল -কে SBOH-এর অনুদান

কলকাতা: সঙ্গীতের মাধ্যমে মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়ে সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCC&RI), ঠাকুরপুকুরের পাশে দাঁড়াল সুদেষ্ণা বীকন অফ হোপ (SBOH)। গত ১২ সেপ্টেম্বর মহানায়ক উত্তম মঞ্চে আয়োজিত SBOH Concert 2026 – Melodies of Hope থেকে সংস্থার পক্ষ থেকে হাসপাতালকে ১২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এই অর্থ আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহায়তা করবে।

২০১৬ সালে প্রয়াত সুদেষ্ণা ঘোষের স্মৃতিতে শুরু হওয়া SBOH-এর এই একাদশতম বার্ষিক কনসার্ট একই সঙ্গে সংস্থার এক দশকের মানবিক পথচলাকে উদ্‌যাপন করে। গত দশ বছরে কলকাতা ও ওয়াশিংটন ডিসি অঞ্চলে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে SGCC&RI-কে ৬০ লক্ষ টাকারও বেশি সহায়তা প্রদান করেছে SBOH। শিশু-ক্যানসার গবেষণাতেও সংস্থাটি সহযোগিতা করেছে।

SBOH-এর প্রতিষ্ঠাতা শুভাশিস ঘোষ বলেন, “এক গভীর ব্যক্তিগত বেদনা থেকে SBOH-এর যাত্রা শুরু হলেও আজ এটি আশার এক আন্দোলনে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, সঙ্গীতের মাধ্যমে ক্যানসারের সঙ্গে লড়াই করা শিশু ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। এবারের ১২ লক্ষ টাকার অনুদান সেই অঙ্গীকারেরই প্রতিফলন। আমাদের লক্ষ্য, কোনও শিশু যেন চিকিৎসার লড়াইয়ে নিজেকে একা মনে না করে।”

এ বছরের কনসার্টে এস. ডি. বর্মন ও আর. ডি. বর্মনের কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জোজো মুখার্জি, মনোময় ভট্টাচার্য, হৃচা দেবরাজ, স্বর্ণালী বসু ও দেবমাল্য চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ক্যানসারজয়ী অঞ্জলি রায়ের নৃত্য পরিবেশনা। মাত্র ১৪ বছর বয়সে ক্যানসারের কারণে একটি পা হারিয়েও নৃত্যচর্চা অব্যাহত রাখা অঞ্জলি তাঁর পরিবেশনার মধ্য দিয়ে সাহস ও প্রত্যয়ের অনন্য দৃষ্টান্ত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন সুচেতা সান্যাল, রোহিণী ভোস দেসাই, শ্লোকা সুব্রহ্মণিয়ম এবং শোহান ঘোষ, প্রয়াত সুদেষ্ণা ঘোষ ও শুভাশিস ঘোষের পুত্র। সঙ্গীতের এই আয়োজনের মধ্য দিয়ে SBOH আবারও প্রমাণ করল, সুর হয়ে উঠতে পারে মানবিক সহমর্মিতা ও আশার শক্তিশালী মাধ্যম।

স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভ্যালাপ্পেন ক্রিয়েশন্সের দুই মালয়ালম ছবি সম্মানিত

স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভ্যালাপ্পেন ক্রিয়েশন্সের দুই মালয়ালম ছবি সম্মানিত


কলকাতা, ১২ সেপ্টেম্বর ২০২৬: স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভ্যালাপ্পেন ক্রিয়েশন্সের প্রযোজিত দুটি মালয়ালম ফিচার ছবি ‘নিজাল ব্যয়া পারিকল’ (Nizhal Vyaparikal – Shadow Merchants) এবং ‘সোয়ালিহ’ (Swaleeh) নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছে। কলকাতায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে দুটি ছবিই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।
‘নিজাল ব্যায়াপরিকল ” -এর প্রযোজনা ও পরিচালনা করেছেন শাজু ভ্যালাপ্পেন। অন্যদিকে ‘সোয়ালিহ’-এর প্রযোজক শাজু ভ্যালাপ্পেন এবং পরিচালক সিদ্দিক পারাভুর। মানবিকতা, সহমর্মিতা, মর্যাদা, বিশ্বাস ও সহাবস্থানের মতো সামাজিক বিষয়কে কেন্দ্র করে নির্মিত ‘সোয়ালিহ’ ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে একাধিক স্বীকৃতি পেয়েছে।
দুটি ছবিরই চিত্রগ্রহণ করেছেন জলিল বাদুশা। দুই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ড. আনাসওয়ারা। তাঁর অভিনয়ও দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।
এই সাফল্যে খুশি নির্মাতা শাজু ভ্যালাপ্পেন জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের দুটি ছবির স্বীকৃতি পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। পরিচালক সিদ্দিক পারাভুরও উৎসবের আয়োজক, নির্বাচকমণ্ডলী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এই ধরনের চলচ্চিত্র উৎসব স্বাধীন ও অর্থবহ সিনেমাকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ।

কলকাতার সুজাতা সদনে মুক্তি পেল ভক্তিমূলক মিউজিক ফিল্ম “পেখম পালক”

কলকাতার সুজাতা সদনে মুক্তি পেল ভক্তিমূলক মিউজিক ফিল্ম “পেখম পালক”

মোল্লা জসিমউদ্দিন,

ঈশ্বর ও ভক্তের চিরন্তন মিলবন্ধনের এক অসাধারণ কাহিনী নিয়ে সুজাতা সদন প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে শুভমুক্তি হল মিউজিক ফিল্ম ভিডিও “পেখম পালক”।

এই ভক্তিমূলক গানে কণ্ঠ, সুর এবং মুখ্য অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন জনপ্রিয় শিল্পী দীপ্তশ্রী গাঙ্গুলী (শ্রী)। গানটির কথা লিখেছেন গীতিকার বেথুন বেরা এবং সঙ্গীত আয়োজন করেছেন অরিজিৎ দাস। ছবিটির অন্যতম আকর্ষণ নির্দেশক ও অভিনেতা ঋতম মুখোপাধ্যায়, যিনি একই সঙ্গে কৃষ্ণ, রাখালরাজা এবং মহাপ্রভু – এই তিনটি ভিন্ন রূপে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। DOP-র দায়িত্বে ছিলেন অরণ্য হাজারী।

প্রযোজনা করেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও কবি-সাহিত্যিক দীপক কুমার পাঠক এবং প্রযোজনা সংস্থা D R Entertainment।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির রাজা মুন্সী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তালবাদ্যকার প্রয়াত পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র মল্লার ঘোষ ও তাঁর স্ত্রী আবৃত্তিকার ও অভিনেত্রী মল্লিকা ঘোষ, পরিচালক ও অভিনেতা অরুণাংশু দাস সহ টলিউডের বহু বিশিষ্ট শিল্পী, সমাজসেবী ও সঙ্গীত জগতের ব্যক্তিত্বরা।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন আকাশবাণী ও দূরদর্শনের সনামধন্য সংবাদ পাঠিকা সুদীপ্তা মুখোপাধ্যায়।

“পেখম পালক” গানটির মূল ভাবনা – ছোট্ট মেয়ের স্বপ্নে কৃষ্ণ-রাধার আগমন, বড় হয়ে সংসার জীবনের টানাপোড়েন এবং শেষে গোপালের প্রতি অটুট বিশ্বাসে সব বাধা অতিক্রম করা। গানের “জয় গোপাল, জয় গোবিন্দ” ধ্বনি ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মনে গেঁথে গিয়েছে।

ভিডিওটি বর্তমানে Creative Bird Diptasree Ganguly-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং D R Entertainment-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

OTT Platform SOBSOMOY Announces ‘RUDRA’ Starring Tonni Laha Roy and Mainak Banerjee

OTT Platform SOBSOMOY Announces ‘RUDRA’ Starring Tonni Laha Roy and Mainak Banerjee

When an unexplained death opens the door to a forgotten crime, the past begins to reveal secrets that were meant to remain buried. Bringing this intriguing premise to the screen, Sobsomoy announces its upcoming original web series ‘Rudra’, directed by Arindam Chakrabarty.

Starring Mainak Banerjee and Tonni Laha Roy in pivotal roles, ‘Rudra’ is set against a mysterious and atmospheric backdrop, where an apparently straightforward case gradually takes an unexpected turn.

Mainak Banerjee plays Rudra Sen, a brilliant private investigator who has chosen a life of isolation following a personal tragedy. His world changes when he takes up a mysterious case that refuses to fit the obvious explanation.

Tonni Laha Roy portrays Paromita, a determined woman who cannot accept the circumstances surrounding her father’s death. Her quest for answers brings her to Rudra, drawing them both into an investigation that gradually uncovers unsettling connections to the past.

As Rudra begins piecing together the clues, what emerges is a story shaped by secrets, guilt, justice and revenge. At its heart lies a crime from decades ago—one that continues to cast a shadow over the present. But how the pieces connect, and who is truly behind the unfolding mystery, remains at the heart of the series.

Speaking about her character, Tonni Laha Roy says “Paramita is very close to my heart because she is so different from the characters I usually play. I often portray negative or grey-shaded roles, but Paramita is positive, grounded and relatable. Her bond with her father deeply connected with me, as I have only my father in real life. Playing her was emotionally challenging, but beautiful. I hope audiences connect with Paramita, understand her journey, and allow her to touch their hearts.”

Speaking about his character and experience of working on the series, Mainak Banerjee says, “My character’s name is Rudro, and this web series is coming soon on Sobsomoy OTT. Rudro is a very unique character, and honestly, I have never played anything like this before. When Arindam narrated the story and briefed me about the character, I immediately said, ‘Let’s do it!’ We’ve known each other for many years, and although our tight schedules make the process a little hectic, we had a lot of fun working together. It’s a gripping crime thriller with a very interesting story. I especially loved Rudro’s look—initially, I had some doubts, but after the photoshoot, I absolutely loved it. I hope the audience loves it too. You’ll be able to watch Rudro very soon on Sobsomoy OTT!”

Speaking about the series, Director Arindam Chakrabarty says, “Rudra is a gripping detective story where a series of apparent suicides across the city are mysteriously connected to the Bhagavad Gita. We have consciously tried to move away from predictable detective narratives and create something fresh, intriguing and unconventional. With extensive research and a completely different look for Mainak and the other actors, we are extremely hopeful that audiences will enjoy this unique, thrilling and engaging detective experience.”

The series also features Souradeep Roy as Avra, Arna Dhar as Maitreyi and Priya Mondal as Anamika in significant roles.

With Mainak Banerjee and Tonni Laha Roy leading the narrative and Arindam Chakrabarty at the helm, ‘Rudra’ promises a layered mystery that keeps its secrets close while gradually drawing viewers deeper into its world.

দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কাড়াছবি “It’s Not Aesop’s Fable’ (এটা ঈসপের গল্প নয়)

দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নজর কাড়াছবি “It’s Not Aesop’s Fable’ (এটা ঈসপের গল্প নয়)

কলকাতা:
ইটস নট এইসপস ফেবল’—সাদা-কালোর মাঝখানে মনস্তাত্ত্বিক রহস্যের গল্প
একাকীত্ব, মানসিক দ্বন্দ্ব এবং বাস্তবতার ধূসর সীমারেখাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন মনস্তাত্ত্বিক ড্রামা ছবি ‘It’s Not Aesop’s Fable’ (এটা ঈসপের গল্প নয়)। ছবিটির পরিচালক ড. মেধাতিথি বর্মন।
ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এক নিঃসঙ্গ মানুষ, যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফেরার পর সে দাবি করে, নিজের বাড়ির ভিতরেই সে তিনটি মৃতদেহ দেখেছে। বিষয়টি নিয়ে যখন এক সহৃদয় চিকিৎসক তাকে প্রশ্ন করতে শুরু করেন, তখন ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে একের পর এক রহস্য। গল্প যত এগোয়, ততই দর্শকের সামনে বাস্তবতা এবং মানসিক বিভ্রমের মধ্যে তৈরি হয় গভীর দ্বন্দ্ব।
ছবির কাহিনি দর্শককে এমন এক জটিল মনস্তাত্ত্বিক জগতে নিয়ে যায়, যেখানে সত্য ও মিথ্যা, বাস্তব ও কল্পনা কিংবা ‘সাদা’ ও ‘কালো’-এর মধ্যে স্পষ্ট সীমারেখা খুঁজে পাওয়া কঠিন। একের পর এক স্তর উন্মোচনের সঙ্গে গল্পে আসে চমকপ্রদ মোড়। শেষ পর্যন্ত দর্শকের কাছেই প্রশ্ন ছুড়ে দেয় ছবি—আপনি কোন পক্ষের সত্যকে বিশ্বাস করবেন?
ছবিতে অভিনয় করেছেন তপন কুমার আদিত্য, ড. অর্ণব মৌলিক, ড. নীপামঞ্জরি বর্মন, সৌম্যদীপ সরকার, প্রদীপ যশ, সুকুমার সরকার, ড. জয়িতা সাহা এবং বিধান বন্দ্যোপাধ্যায়।
ছবিটির প্রযোজনায় রয়েছেন ড. জয়িতা সাহা, ড. নীপামঞ্জরি বর্মন এবং ড. ঝর্ণা বর্মন। কণ্ঠ দিয়েছেন অমৃতা ভট্টাচার্য। সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের দায়িত্বে দীপঙ্কর দত্ত মজুমদার। ছবির সঙ্গীত পরিচালনায় কবীর আহমেদ রাজু ও রাজেশ মুন্সি।
চিত্রগ্রহণ করেছেন অশ্বিনী, সুমন মুখোপাধ্যায় এবং ড. মেধাতিথি বর্মন। ভিডিও ও কালার এনহ্যান্সমেন্টের দায়িত্বে রয়েছেন ড. তপোজ্যোতি দাস।
প্রচলিত গল্প বলার ধরন থেকে সরে এসে মানুষের মন, উপলব্ধি এবং সত্যের বহুমাত্রিকতাকে সামনে আনার চেষ্টা করেছে ‘It’s Not Aesop’s Fable’। রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের পাশাপাশি দর্শকের চিন্তাভাবনাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়াই এই ছবির অন্যতম বৈশিষ্ট্য।

DIFF 2026-এ Debut Director Ipshita Guha-র ‘Echoes of Faith: The Gajan Legacy of Singi’-র First Runner-Up স্বীকৃতি

DIFF 2026-এ Debut Director Ipshita Guha-র ‘Echoes of Faith: The Gajan Legacy of Singi’-র First Runner-Up স্বীকৃতি

কলকাতা: Debut Director Ipshita Guha-র প্রথম তথ্যচিত্র ‘Echoes of Faith: The Gajan Legacy of Singi’ এবছরের Durgapur International Film Festival (DIFF)-এ First Runner-Up -এর স্বীকৃতি অর্জন করেছে।

গাজন ও চরককে ঘিরে বাংলার প্রাচীন লোকঐতিহ্য, তার ইতিহাস, সামাজিক বিবর্তন এবং প্রান্তিক মানুষের জীবন ও বিশ্বাসকে নথিবদ্ধ করার প্রয়াস এই তথ্যচিত্র। হারিয়ে যেতে বসা এই লোকসংস্কৃতিকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করাই ছবিটির অন্যতম উদ্দেশ্য।

ছবিটি দেশ-বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও স্বীকৃতি পেয়েছে, যার মধ্যে BERLIN ARFF ও রয়েছে। তবে কলকাতার Nandan-এর পর্দায় প্রদর্শন এবং DIFF-এর First Runner-Up সম্মান Debut Director Ipshita Guha-র কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
Film:Echoes of Faith: The Gajan Legacy of Sing
Debut Director: Ipshita Guha
Award:First Runner-Up – DIFF 2026

CDSL IPF launches multilingual investor education film with Amar Chitra Katha

CDSL IPF launches multilingual investor education film with Amar Chitra Katha

August 17, 2026: Central Depository Services (India) Limited (CDSL) Investor Protection Fund (IPF) has launched a multilingual investor education film to promote thoughtful financial planning and informed investing. Developed in collaboration with Amar Chitra Katha , the film simplifies essential investment concepts through engaging storytelling, making them accessible and relatable for investors across diverse geographies and demographics.

The animated film, The Garden of Prosperity, follows Akbar and Birbal as they help a newly married couple understand how to invest their wedding gifts wisely. Using the analogy of nurturing a garden, they explain the importance of goal-based investing, diversifying investments across financial goals, aligning investments with different time horizons and maintaining an emergency fund. Through an engaging narrative, the film simplifies essential investment principles and encourages disciplined financial planning for long-term wealth creation. The film is available in 12 languages: English, Hindi, Marathi, Bengali, Gujarati, Punjabi, Tamil, Telugu, Kannada, Malayalam, Odia and Assamese, ensuring wide reach across urban and rural investor segments.

Speaking about the initiative, Shri Sudhish Pillai, Head, CDSL IPF Secretariat, said: “At CDSL IPF, we believe financial education is most effective when complex concepts are communicated through simple, relatable stories. By combining the timeless wisdom of Akbar and Birbal with practical lessons on financial planning, this multilingual film makes investing easier to understand for people across age groups and geographies. Through engaging formats such as films and comics, we hope to encourage investors to adopt goal-based investing, prepare for the future with confidence and participate in the securities market in an informed and responsible manner.”

The initiative builds on CDSL IPF’s collaboration with Amar Chitra Katha to develop a series of investor education comics that simplify financial concepts through familiar characters and narratives. The series also includes titles such as The Unofficial Ustaad and The Golden Peacock Fraud, helping make financial education more inclusive and accessible across age groups and regions.

CDSL IPF remains committed to advancing financial literacy through nationwide investor awareness initiatives, empowering individuals to become #AtmanirbharInvestor.

Link to watch the film:
YouTube: https://www.youtube.com/watch?v=ozVo2ZfzlSc

বিশ্বকবির প্রয়াণ দিবস স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি

বিশ্বকবির প্রয়াণ দিবস স্মরণে রবীন্দ্রভারতী সোসাইটি

“নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে…..” কবিগুরুর লেখা গানের মধ্য দিয়ে তাঁকে প্রণাম নিবেদন ও স্মরণ করল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রভারতী সোসাইটি। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণদিবসে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারাদিন ধরে নানা পর্বে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাঁর প্রতি জানায় অন্তরের শ্রদ্ধাঞ্জলি। সকাল সাড়ে সাতটায় ঠাকুরবাড়ির মূল ভবনের দোতলায় রবীন্দ্রপ্রয়াণ কক্ষে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে প্রণাম সহ শ্রদ্ধা জানান সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাথে ছিলেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ সহ সাধারণ সদস্যগণ। মহর্ষি ভবনের বাইরে প্রতিষ্ঠিত দেবেন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বকবির আবক্ষ মর্মরমূর্তিতে পুষ্পমাল্য দিয়ে প্রণাম জানান সকলে। এরপর নিমতলা মহাশ্মশানে কবিগুরুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় সহ ব্রতীন্দ্র মল্লিক, ট্রাস্টি মার্বেল প্যালেস কলকাতা ও উপস্থিত সদস্য/সদস্যাগণ। সোসাইটির সদস্যা বুলবুলি ঘোষের পরিচালনায় সমবেত কণ্ঠে তিনটি রবীন্দ্রসংগীত গেয়ে কবিগুরুর উদ্দেশে স্মৃতিতর্পণ করেন সকলে।

বিকাল পাঁচটায় রবীন্দ্রভারতী সোসাইটি এবং ভারতীয় সংগ্রহালয়ের যৌথ উদ্যোগে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ জন্মশতবার্ষিকী প্রেক্ষাগৃহে আয়োজিত হয় বিশ্বকবি স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মাননীয় অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক আশুতোষ ঘোষ, উপাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারতীয় জাদুঘরের নির্দেশক ও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার ভারপ্রাপ্ত সচিব ও কিউরেটর ড. সায়ন ভট্টাচার্য্য। সোসাইটির তরফে মঞ্চে উপস্থিত ছিলেন কর্মপরিচালন সমিতির সহ-সভাপতিদ্বয় অনিন্দ্য কুমার মিত্র ও বিচারপতি সৌমিত্র পাল, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং কর্মপরিচালন সমিতির সদস্যা শ্রীমতী অমিতা দত্ত। রবীন্দ্রভারতী সোসাইটির সংগীতশিল্পীবৃন্দের পরিবেশনায় উদ্বোধনী সংগীত ‘বন্দে মাতরম্’ গানের মধ্য দিয়ে শুরু হয় সান্ধ্যকালীন অনুষ্ঠান। সমবেত নিবেদনে ছিলেন বুলবুলি ঘোষ, সৌমি মুখার্জী, ললিতা সিনহা, চন্দ্রিমা দত্ত, হিমাদ্রী মুখার্জী, গৌতম মুখার্জী, তরুণ মুখার্জী, শিবাজী বসু – পরিচালনায় ড. দেবাশিস দত্ত। ভারতের জাতীয় স্ত্রোত্রটির উৎপত্তি সম্বন্ধে স্বল্প কথায় ব্যাখ্যা করেন শ্রীমতী রঞ্জনা ভট্টাচার্য্য। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপনের পর স্বাগত ভাষণে সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন ও যৌথভাবে উদ্যোগ গ্রহণের জন্য ভারতীয় জাদুঘরের নির্দেশক ড. সায়ন ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কবিগুরু স্মরণে বক্তৃতা করেন অধ্যাপক আশুতোষ ঘোষ, উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়, ড. সায়ন ভট্টাচার্য্য, নির্দেশক ভারতীয় জাদুঘর কলকাতা, সোসাইটির সহ-সভাপতি অনিন্দ্য কুমার মিত্র ও বিচারপতি সৌমিত্র পাল। স্বল্প ভাষণে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানান শ্রীমতী অমিতা দত্ত। সোসাইটির সাহিত্য পত্রিকা ‘কড়ি ও কোমল’ এর সাম্প্রতিকতম সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয় মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্ববর্গের উপস্থিতিতে। একক সংগীত পরিবেশন করেন রাজশ্রী ভট্টাচার্য। এর পর রবীন্দ্রভারতী সোসাইটির শিল্পীসদস্যবৃন্দের পরিবেশনায় নিবেদিত হয় কবিগুরুর মহানির্বাণ পর্বের শেষ কয়েকদিনের আধারে নির্মিত আলেখ্য ‘ওগো অমৃত পথযাত্রী’। ভাষ্য কবিতা সংগীত সমন্বয়ে রচিত আলেখ্যটির তথ্য সংকলনে, তথ্যবিন্যাসে রঞ্জিত কুমার নায়ক, সংগীত সংযোজনে ড. দেবাশিস দত্ত। ভাষ্য সহ কবিতা পাঠে ডা. পরাগ বরণ পাল, সুমিত কুমার অধিকারী, ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, পারমিতা সরকার। সংগীতাংশে ছিলেন ভাস্বতী বিশ্বাস, বুলবুলি ঘোষ, মধুমিতা ঘোষ ভট্টাচার্য্য, রূপাঞ্জলী চৌধুরী, সৌমি মুখার্জী, ললিতা সিনহা, চন্দ্রিমা দত্ত, জয়তী দাস, ডা. পরাগ বরণ পাল, হিমাদ্রী মুখার্জী, তরুণ মুখার্জী, গৌতম মুখার্জী, শিবাজী বসু, প্রকাশ দে। অনুষ্ঠানটির সামগ্রিক পরিচালনায় ড. দেবাশিস দত্ত ও জয়শ্রী দে। পরিবেশনার গুণে এই পর্বটি শ্রোতৃদর্শকবৃন্দের কাছে এনে দেয় এক ভাবগম্ভীর মনোজ্ঞ অনুভূতি। শেষলগ্নে ভারতের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সদস্যা সোমা সরকার।

Poetry and Art Converge at the Launch of Chhonde Tulir Uraan

Poetry and Art Converge at the Launch of Chhonde Tulir Uraan

Kolkata | 5 August 2026

The launch of Chhonde Tulir Uraan, a new Bengali poetry collection by Sumana Biswas, was held in Kolkata on 5 August 2026, bringing together literature lovers, artists, media representatives, and distinguished guests for an inspiring celebration of poetry, creativity, and self-expression.

The event was graced by Chief Guest Poulami Bose, while Sudeshna Roy moderated an engaging literary conversation. Acclaimed panelists Bonnya Bose and Chayanika Chakrabarty enriched the evening with thoughtful reflections on the book and its themes.

The launch featured the ceremonial unveiling of the book, an interactive session with the author, poetry recitations, and a book-signing, offering readers an intimate glimpse into the inspiration behind the collection. The audience appreciated the emotional depth, evocative imagery, and lyrical beauty that define the poems.

Describing the collection, Chief Guest Poulami Bose remarked:

“A refreshing and interesting anthology of poems… Great depth and perception in the lines.”

Reflecting on the relationship between poetry and painting, Sumana Biswas shared:

“Life itself is an expansive canvas, and we are the artists shaping it through our thoughts, habits, and experiences. Just as a painter’s brush transforms a blank canvas into a work of art, a writer’s pen gives voice to emotions that often remain unspoken. Alongside these poems, I have included some of my own paintings because I believe every poem can inspire a painting, just as every painting carries the potential to become a poem or a story. My pen is my liberation, colours are my celebration, poetry is my laughter and longing, my sky and my strength, while painting is my soul.”

About the Book

Chhonde Tulir Uraan is a heartfelt collection that reflects the many shades of life—from quiet moments of devotion and nature to cherished memories, the fragrance of shiuli flowers, and the subtle beauty of everyday experiences. Rich in emotion and imagery, the poems invite readers to pause, reflect, and reconnect with themselves, making the collection a meaningful contribution to contemporary Bengali literature.

Complemented by the author’s own paintings, the book offers a unique artistic experience where poetry and visual art seamlessly come together, creating an immersive journey for readers across generations.