সাম্প্রতিক
বাড়িতে ঢুকে সোনা-নগদ টাকা চুরি, পুলিশের জালে ৪ অভিযুক্ত; উদ্ধার সোনা-রূপার গয়না

বাড়িতে ঢুকে সোনা-নগদ টাকা চুরি, পুলিশের জালে ৪ অভিযুক্ত; উদ্ধার সোনা-রূপার গয়না

বসিরহাট : বসিরহাটের হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাটঘরা এলাকায় বাড়িতে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর একদল দুষ্কৃতী পাটঘরার বাসিন্দা রাজু মণ্ডলের বাড়িতে ঢুকে সোনার গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়। ঘটনার তদন্তে নেমে হেমনগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরূপ হালদারের নেতৃত্বাধীন পুলিশ বিভিন্ন তথ্য ও সূত্র খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালায়। তদন্তের পর চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন বর্ষণ মন্ডল, সৌরভ হাউলি, কুণাল মন্ডল ও আমিরুল ইসলাম। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সোনা ও রূপার গয়না উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের শুক্রবার বসিরহাট আদালতে পেশ করা হয়। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে হেমনগর কোস্টাল থানার পুলিশ।

টাকিতে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর স্মরণে যুব সম্মেলন

টাকিতে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর স্মরণে যুব সম্মেলন

বসিরহাট : নতুন ভারত গড়ার ক্ষেত্রে যুব সমাজকেই দেশের প্রধান চালিকাশক্তি হিসেবে দেখেছিলেন স্বামী বিবেকানন্দ। যুবকদের মধ্যে চরিত্র গঠন, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং মানুষের সেবার মানসিকতা গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার সেই আদর্শ ও ভাবধারাকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর পূর্তি উপলক্ষে যুব সম্মেলনের আয়োজন করল টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম।
টাকি রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে এই যুব সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের জীবন, আদর্শ, যুব সমাজের ভূমিকা এবং ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা হয়। বৈদিক আধ্যাত্মিকতা ও মানবসেবার ভাবধারাকে জীবনে গ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়। উল্লেখ্য, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ হিন্দুধর্মের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। তার সেই ঐতিহাসিক বক্তৃতায় ভারতীয় সনাতন ধর্ম, বেদান্তের ভাবধারা এবং ধর্মীয় সহিষ্ণুতার বার্তা আন্তর্জাতিক মঞ্চে বিশেষভাবে তুলে ধরা হয়। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই টাকিতে এই যুব সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরের মহারাজ স্বামী বেদাতীতানন্দজী, রহড়া রামকৃষ্ণ মিশনের শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ স্বামী বেদানুরাগানন্দজী, টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী পরিশুদ্ধানন্দজী এবং টাকি রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী পূর্ণময়ানন্দজী। এছাড়াও টাকি ও হাসনাবাদের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সম্মেলনে অংশ নেয়। যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসার বার্তা দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের তাৎপর্য আরও বাড়ে। চরিত্র গঠন ও আত্মবিশ্বাসের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজসেবাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে।

অর্থনৈতিক অনিয়মের অভিযোগে অডিট টিম সহ বিদ্যালয়ে হাজির হয়েছিলেন বিধায়ক প্রধান শিক্ষককে না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক।

অর্থনৈতিক অনিয়মের অভিযোগে অডিট টিম সহ বিদ্যালয়ে হাজির হয়েছিলেন বিধায়ক প্রধান শিক্ষককে না পেয়ে ক্ষুব্ধ বিধায়ক।

জঙ্গলমহলের রাইপুর ব্লকের চাতরি গ্রামে পন্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ে আজ অডিট টিম সহ হাজির হয়েছিলেন বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা। বিদ্যালয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন তিনি সংবাদমাধ্যমের কাছে আরো বলেন লক্ষ লক্ষ টাকা বেনিয়মের অভিযোগ রয়েছে আমরা এর আগে একদিন এসেছিলাম প্রশাসনের সমস্ত আধিকারিকদের নিয়ে তিনি সেদিন কোনো সদ উত্তর দিতে পারেননি তাকে বলা হয়েছিল আমরা পরবর্তী দিনে আসবো। এবং জেলা শাসকের সাথে কথা বলেই আজ আমি ও জেলা শাসকের পাঠানো হিসাব রক্ষকরা বিদ্যালয়ে আসি কিন্তু প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জি উপস্থিত থাকেননি। বেলা দুটো পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম বারবার ফোন করেছিলাম কিন্তু প্রধান শিক্ষক ফোন ধরেননি। তাই বাধ্য হয়ে আমরা আজ ফিরে যাচ্ছি আগামী দিনে আবার আসবো সরকারি যে সমস্ত টাকা-পয়সা বিদ্যালয় এর উন্নয়নে দেওয়া হয়েছিল তার হিসেব নেওয়া হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জিকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আজ উনারা আসবেন বলে আমাকে জানানো হয়নি স্ত্রীর শরীর অসুস্থতার কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম সঠিক সময়ে সমস্ত হিসেব বুঝিয়ে দেওয়া হবে।
সংবাদমাধ্যমকে বিধায়ক কি বললেন তা শুনুন

বিধায়কের তত্ত্বাবধানে মৎস্য চাষীদের চারা পোনা বিলি রাইপুরে।

বিধায়কের তত্ত্বাবধানে মৎস্য চাষীদের চারা পোনা বিলি রাইপুরে।


সাধন মন্ডল বাঁকুড়া:-:—প:বঙ্গ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে রাইপুর ব্লক প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় আজ রায়পুর কোল্ড স্টোরেজ প্রাঙ্গণ থেকে রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদার হাত ধরে রাইপুর ব্লক এলাকার ৫ জন মৎস চাষীকে ২৫০কেজি চারাপোনা বিলি করা হল।সাথে ১২০কেজি করে চুন দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা ,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় সহ রাইপুর ব্লক মৎস্য আধিকারিক অনিমেষ জানা প্রমূখ। বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা বলেন রাইপুর বিধানসভায় প্রচুর পুকুর রয়েছে। মাছ চাষীদের অথনৈতিক ভাবে উন্নয়ন ঘটাতে আজ প্রথম পর্বে পাঁচ ৫০ কেজি করে চারাপোনা দেওয়া হল। বিধানসভা এলাকার যে সমস্ত মৎস্য চাষীরা নিয়মিতভাবে চাষ করে থাকেন তাদের ধাপে ধাপে সব চাষীদের দেওয়া হবে। আজকে যে চাষীদের মাছ দেওয়া হল তাদের প্রত্যেককেই চারটি করে চুনের প্যাকেট দেওয়া হয় ।আগামী দিনে মাছ চাষের প্রয়োজনীয় খাবারও দেওয়া হবে বলে বিধায়ক জানান।

পুরুলিয়া ঐতিহাসিক করম পরব

পুরুলিয়া ঐতিহাসিক করম পরব


সঞ্জয় হালদার,

আগামী ২০ সেপ্টেম্বরে কুর্মি সমাজের ডাকে ঐতিহাসিক “করম পরব” উপলক্ষ্যে পুরুলিয়া জেলার কড়াডি-র মাঠে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার প্রস্তুতি ও মাঠ পরিদর্শন।
উপস্থিত আছেন পুরুলিয়া লোকসভার জনপ্রিয় সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়। ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী Dr, সুভাষ সরকার মহাশয়, জেলা সভাপতি শ্রী শঙ্কর মাহাতো মহাশয়, বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুরুলিয়ায় সংবর্ধনা সভা

পুরুলিয়ায় সংবর্ধনা সভা


সঞ্জয় হালদার,

বিজেপির নবনিযুক্ত রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে সম্মানীয় পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শ্রী শঙ্কর মাহাতো মহাশয়ের নেতৃত্বে পুরুলিয়া জেলা বিজেপির কার্যালয়ে সংবর্ধনা জানানো হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়।

জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়রের নক্ষত্রময় উদ্বোধন

জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়রের নক্ষত্রময় উদ্বোধন

মোল্লা জসিমউদ্দিন,

শুক্রবার মহাসমারোহে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু‌ হয়ে গেল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) টুর্নামেন্ট ২০২৬। হরিনাভি’র স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি’তে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরে এসেছে দেশের প্রতিশ্রুতিবান ব্যাডমিন্টন প্রতিযোগীরা। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ভূমি’ ব্যান্ডের সুরজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি চেতন আনন্দ, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস, রাজ্য ব্যাডমিন্টনের সভাপতি ঊষানাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দেশের ২৮টি রাজ্য এবং ৫টি কেন্দ্র শাসিত অঞ্চল থেকে মোট ৪৬৪ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ২৬১ জন কিশোর এবং ২০৩ জন কিশোরী রয়েছে। এই টুর্নামেন্টে বাংলা থেকে প্রতিনিধিত্ব করছে ৯০ জন। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ছয় লক্ষ টাকা।নারী এবং পুরুষ বিভাগে সিঙ্গেলস-এ জয়ী প্রতিযোগীরা পাবে ৭২ হাজার টাকা করে। রানার্সদের দেওয়া হবে ৩৬ হাজার টাকা করে। সেমিফাইনালিস্ট’রা পাবে ২৮ হাজার টাকা করে এবং কোয়ার্টার ফাইনালিস্টদের দেওয়া হবে ২৪ হাজার টাকা করে।অপর দিকে, উভয় বিভাগে ডাবলসে জয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা করে। এই বিভাগে রানার্স জুটি পাবে ৩৬ হাজার টাকা এবং সেমিফাইনালিস্টদের দেওয়া হবে ২৮ হাজার টাকা করে।

দুর্গাপুরে অ্যাডভানটেক্স লিথিয়াম ব্যাটারির বার্ষিক অনুষ্ঠান, আগামী দিনের সম্প্রসারণে জোর

দুর্গাপুরে অ্যাডভানটেক্স লিথিয়াম ব্যাটারির বার্ষিক অনুষ্ঠান, আগামী দিনের সম্প্রসারণে জোর


দুর্গাপুর: গণেশ বন্দনার মধ্য দিয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল অ্যাডভানটেক্স লিথিয়াম ব্যাটারির বার্ষিক অনুষ্ঠান। সংস্থার নেতৃত্ব, কর্মী, ডিলার, সাব-ডিলার এবং ব্যবসায়িক সহযোগীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থার সাফল্য, প্রযুক্তিগত অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভানটেক্স-এর ফাউন্ডার ও চেয়ারপারসন পবন কুমার পাটোডিয়া, ম্যানেজিং ডিরেক্টর ও CEO মায়াঙ্ক পাটোডিয়া, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রতীক পাটোডিয়া এবং সেলস হেড রথিজিৎ রায় চৌধুরী। পাশাপাশি সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ডিলার ও সাব-ডিলারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই গণেশ বন্দনার মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর সংস্থার পক্ষ থেকে অ্যাডভানটেক্স-এর বর্তমান ব্যবসায়িক অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে আধুনিক প্রযুক্তি, উন্নতমানের লিথিয়াম ব্যাটারি এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী নির্ভরযোগ্য ব্যাটারি সলিউশন দেওয়ার ক্ষেত্রে সংস্থার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বর্তমানে লিথিয়াম ব্যাটারির চাহিদা ক্রমশ বাড়ছে। সেই বাজারের সম্ভাবনাকে সামনে রেখে আগামী দিনে নিজেদের পরিষেবা ও ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে এগোচ্ছে অ্যাডভানটেক্স। সংস্থার নেতৃত্বের বক্তব্যে উঠে আসে, ডিলার ও সাব-ডিলারদের সক্রিয় সহযোগিতাই আগামী দিনে সংস্থার অগ্রগতির অন্যতম প্রধান শক্তি।
অনুষ্ঠানে উপস্থিত ডিলার ও সাব-ডিলারদের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করা এবং সম্মিলিতভাবে সংস্থাকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় হয়। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় অ্যাডভানটেক্স আগামী দিনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শুধু বর্তমান সাফল্যে থেমে না থেকে প্রযুক্তি, পরিষেবা ও ব্যবসার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতির মাধ্যমে আগামী দিনে আরও এগিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে নতুন পরিকল্পনা ও নতুন উদ্যমে কাজ শুরু করেছে সংস্থা।
সব মিলিয়ে, গণেশ বন্দনার শুভ সূচনা থেকে শুরু করে ভবিষ্যতের কর্মপরিকল্পনা—অ্যাডভানটেক্স লিথিয়াম ব্যাটারির এই বার্ষিক অনুষ্ঠান হয়ে উঠল সাফল্য উদযাপনের পাশাপাশি আগামী দিনের নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার এক ইতিবাচক বার্তা।

নালসা ‘জাগৃতি’ অভিযান ২০২৫ পালনে রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষ

নালসা ‘জাগৃতি’ অভিযান ২০২৫ পালনে রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষ

মোল্লা জসিমউদ্দিন,

পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসা ‘জাগৃতি’ অভিযানের তিনটি মূল বিষয়—‘মানুষ’ , ‘গ্রহ’ এবং ‘সমৃদ্ধি’ —এর ওপর ভিত্তি করে তিনটি ভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচির আয়োজন করেছিল।এই কর্মসূচিগুলোর লক্ষ্য ছিল আইনি সাক্ষরতার প্রসার ঘটানো এবং শিশু ও শিক্ষার্থীদের মধ্যে তাদের অধিকার, দায়িত্ব ও আইনি পরিষেবা পাওয়ার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।সুকন্যা হোম – বিষয়: ‘গ্রহ’ বিষয়টিকে কেন্দ্র করে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন WBSLSA-এর ডেপুটি সেক্রেটারি শ্রীমতি স্বাতী মৌলিক এবং হোমের আধিকারিক ও সহায়তাকারীরা।হোমের আবাসিক বালিকাদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা তাদের ‘গ্রহ’ বা পরিবেশ বিষয়ক ভাবনার বহিঃপ্রকাশ ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ করে দেয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা এই কার্যক্রমটিকে সার্থক করে তোলে।প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের পুরস্কার ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।প্রতিযোগিতা শেষে, শ্রীমতি স্বাতী মৌলিক বালিকাদের সাথে মতবিনিময় করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

নতুন মডুলার ও রোবোটিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচার পরিষেবায় নতুন মাত্রা আনলো রুবি জেনারেল হাসপাতাল

নতুন মডুলার ও রোবোটিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচার পরিষেবায় নতুন মাত্রা আনলো রুবি জেনারেল হাসপাতাল

মোল্লা জসিমউদ্দিন,

রুবি জেনারেল হাসপাতাল তার অস্ত্রোপচার পরিকাঠামোর ব্যাপক সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা করেছে। এর মাধ্যমে পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটি তার অবস্থান আরও সুদৃঢ় করেছে। হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ৬টি নতুন মডুলার অপারেশন থিয়েটার (OT) সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি বিশেষভাবে নির্ধারিত ট্রান্সপ্লান্ট OT এবং ২টি অত্যাধুনিক রোবোটিক সার্জারি OT। এই গুরুত্বপূর্ণ সম্প্রসারণের পাশাপাশি হাসপাতালের পূর্ববর্তী ৫টি সুপার স্পেশালিটি OT-ও চালু থাকবে। ফলে জটিল ও জীবনরক্ষাকারী অস্ত্রোপচার করার হাসপাতালের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।

পরিকাঠামোগত সম্প্রসারণের পাশাপাশি হাসপাতালটি দুটি অত্যাধুনিক রোবোটিক সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধনও করেছে— অর্থোপেডিক টোটাল নি রিপ্লেসমেন্ট (TKR) রোবোটিক সার্জারি সিস্টেম এবং সাধারণ ও জটিল অস্ত্রোপচারের জন্য বিশ্বখ্যাত
দা ভিঞ্চি রোবোটিক সার্জিক্যাল সিস্টেম ।

এই যুগান্তকারী পরিকাঠামো ও রোবোটিক সিস্টেমগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাঃ কমল কুমার দত্ত (চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর), ডাঃ সৌরভ দত্ত (ডিরেক্টর) এবং মিসেস রুবি দত্ত (ডিরেক্টর)।