সাম্প্রতিক
Chhaap Tilak Brings Exquisite Textiles to Kolkata

Chhaap Tilak Brings Exquisite Textiles to Kolkata

India is known for the beauty of its textiles through the centuries. Each region offers different crafts and textiles. From North to south and east to west, from villages to cities handloom weavers, block printers, textile dyers and embroiderers work to bring out traditional, modern and beautiful patterns on textiles and crafts.

Taal Connect Foundation has been very passionately patronising varied arts and heritage especially dance, music and textiles.

Sangeeta Dudhoria, Sonali Basu, Mrinalini Mukherjee and Suman Sarawgi came together to celebrate and promote exquisite forms of block printing and to give due respect to the artisans, craft and technique.
Taal Connect Foundation organised Chhaap Tilak- tales of block prints on 11and 12 September 2026 at Dhano Dhanyo, Hall-4.
“To all the artisans, designers and visionaries who have trusted us and joined the Chhaap Tilak journey — thank you. Your craft, stories and creativity enrich this space and give it meaning,” said the organisers.
Pracheen
Sufiyan Ismail Khatri
Asal
Kalakriti
Malavika
Atouri Studio
Marm
Kapaas Kolkata
Byloom
Indivaan
THE NOMI
Econic
Khadi Vastralaya
Aavaran
Aranya Natural
Studio Syu
Beige India
AABHARNAM Foundation
Neelgar
Kamal Hand Printers
Rudra Natural Craft
Karomi
Mughal Prints
Sadaf
Taranga
Sajawat
Karma Ashrama
Hastkaar
Indigo Eth
Amolii
Fusion Tales
Santiniketan Collective
Joshua
The Kantha store
Tarini
Dori the bond
Mura
GN Shawls
Whe by Abira
Kabita Lindenmeyer
Root Productions
Dye hub
Bengal Home Industries
Santiniketan Collective
Kiara Crafts
Anjali

Thank you!

পানামায় ICA নির্বাচনে IFFCO চেয়ারম্যান দিলীপ সংঘানি ICA গ্লোবাল বোর্ডের পরিচালক নির্বাচিত

পানামায় ICA নির্বাচনে IFFCO চেয়ারম্যান দিলীপ সংঘানি ICA গ্লোবাল বোর্ডের পরিচালক নির্বাচিত

তৃতীয় স্থান অর্জন করে ভারতীয় সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক সাফল্য

আন্তর্জাতিক সমবায় আন্দোলনের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন

পানামায় অনুষ্ঠিত নির্বাচনে ভারতীয় সমবায় আন্দোলন একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সাফল্য অর্জন করেছে।

আন্তর্জাতিক সমবায় আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে IFFCO-এর চেয়ারম্যান শ্রী দিলীপ সংঘানি International Cooperative Alliance (ICA)-এর Global Board of Directors-এর Director (At-Large Director) হিসেবে নির্বাচিত হয়েছেন।

শ্রী দিলীপ সংঘানিকে বিজয়ী ঘোষণা করার সঙ্গে সঙ্গেই পানামায় উপস্থিত ভারতীয় সমবায় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে উৎসাহ ও গর্বের আবহ তৈরি হয়। সদস্যরা সম্মিলিতভাবে “ভারত মাতা কি জয়” এবং “বন্দে মাতরম” স্লোগানে পুরো অডিটোরিয়াম মুখরিত করে তোলেন।

বিদেশের মাটিতে প্রতিধ্বনিত “ভারত মাতা কি জয়” ও “বন্দে মাতরম” স্লোগান বৈশ্বিক সমবায় মঞ্চে ভারতের ক্রমবর্ধমান মর্যাদা ও প্রভাবকে তুলে ধরে।

পানামা সিটিতে অনুষ্ঠিত ICA-এর সাধারণ সভার সময় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শ্রী সংঘানির এই জয় ভারতের বিশাল সমবায় আন্দোলনের জন্য একটি গর্বের মুহূর্ত। এই অর্জন বৈশ্বিক সমবায় ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা, প্রভাব ও নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

শ্রী দিলীপ সংঘানি গত কয়েক দশক ধরে সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। কৃষক, গ্রামীণ অর্থনীতি এবং সমবায় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতায়নের জন্য তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি IFFCO এবং GUJCOMASOL-এর চেয়ারম্যান এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সমবায় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

International Cooperative Alliance (ICA) বিশ্বের অন্যতম প্রধান বৈশ্বিক সমবায় সংগঠন, যা বিভিন্ন দেশ ও অঞ্চলের সমবায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করে। ICA-এর Global Board-এ ভারতের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সমবায় আন্দোলনের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে।

শ্রী সংঘানির এই বিজয় ভারতের সমবায় আন্দোলনের বৈশ্বিক স্বীকৃতি এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ‘সহকার সে সমৃদ্ধি’-র ভাবনাকেও প্রতিফলিত করে। সমবায় আন্দোলনের মাধ্যমে ভারত আজ কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী এবং সাধারণ নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি নতুন মডেল উপস্থাপন করছে।

বিজয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রী দিলীপ সংঘানি ICA-এর সকল সদস্য দেশ, প্রতিনিধি এবং বৈশ্বিক সমবায় সম্প্রদায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারতের সমবায় আন্দোলনের ভাবনা, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বৈশ্বিক মঞ্চে কার্যকরভাবে তুলে ধরতে এবং বিশ্বজুড়ে সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

ICA Global Board-এ শ্রী দিলীপ সংঘানির নির্বাচিত হওয়া ভারতের জন্য গর্বের বিষয়, ভারতীয় সমবায় আন্দোলনের জন্য সম্মানের এবং বৈশ্বিক সমবায় ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

সুরের মাধ্যমে আশার আলো: সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতাল -কে SBOH-এর অনুদান

সুরের মাধ্যমে আশার আলো: সরোজ গুপ্ত ক্যানসার হাসপাতাল -কে SBOH-এর অনুদান

কলকাতা: সঙ্গীতের মাধ্যমে মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়ে সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCC&RI), ঠাকুরপুকুরের পাশে দাঁড়াল সুদেষ্ণা বীকন অফ হোপ (SBOH)। গত ১২ সেপ্টেম্বর মহানায়ক উত্তম মঞ্চে আয়োজিত SBOH Concert 2026 – Melodies of Hope থেকে সংস্থার পক্ষ থেকে হাসপাতালকে ১২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এই অর্থ আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহায়তা করবে।

২০১৬ সালে প্রয়াত সুদেষ্ণা ঘোষের স্মৃতিতে শুরু হওয়া SBOH-এর এই একাদশতম বার্ষিক কনসার্ট একই সঙ্গে সংস্থার এক দশকের মানবিক পথচলাকে উদ্‌যাপন করে। গত দশ বছরে কলকাতা ও ওয়াশিংটন ডিসি অঞ্চলে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে SGCC&RI-কে ৬০ লক্ষ টাকারও বেশি সহায়তা প্রদান করেছে SBOH। শিশু-ক্যানসার গবেষণাতেও সংস্থাটি সহযোগিতা করেছে।

SBOH-এর প্রতিষ্ঠাতা শুভাশিস ঘোষ বলেন, “এক গভীর ব্যক্তিগত বেদনা থেকে SBOH-এর যাত্রা শুরু হলেও আজ এটি আশার এক আন্দোলনে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, সঙ্গীতের মাধ্যমে ক্যানসারের সঙ্গে লড়াই করা শিশু ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। এবারের ১২ লক্ষ টাকার অনুদান সেই অঙ্গীকারেরই প্রতিফলন। আমাদের লক্ষ্য, কোনও শিশু যেন চিকিৎসার লড়াইয়ে নিজেকে একা মনে না করে।”

এ বছরের কনসার্টে এস. ডি. বর্মন ও আর. ডি. বর্মনের কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জোজো মুখার্জি, মনোময় ভট্টাচার্য, হৃচা দেবরাজ, স্বর্ণালী বসু ও দেবমাল্য চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ক্যানসারজয়ী অঞ্জলি রায়ের নৃত্য পরিবেশনা। মাত্র ১৪ বছর বয়সে ক্যানসারের কারণে একটি পা হারিয়েও নৃত্যচর্চা অব্যাহত রাখা অঞ্জলি তাঁর পরিবেশনার মধ্য দিয়ে সাহস ও প্রত্যয়ের অনন্য দৃষ্টান্ত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন সুচেতা সান্যাল, রোহিণী ভোস দেসাই, শ্লোকা সুব্রহ্মণিয়ম এবং শোহান ঘোষ, প্রয়াত সুদেষ্ণা ঘোষ ও শুভাশিস ঘোষের পুত্র। সঙ্গীতের এই আয়োজনের মধ্য দিয়ে SBOH আবারও প্রমাণ করল, সুর হয়ে উঠতে পারে মানবিক সহমর্মিতা ও আশার শক্তিশালী মাধ্যম।

Fortune Kachi Ghani Mustard oil turns up Bengal’s ilish fever with Bhojan Bahini and the hunt for “Heaviest Ilish Challenge”

Fortune Kachi Ghani Mustard oil turns up Bengal’s ilish fever with Bhojan Bahini and the hunt for “Heaviest Ilish Challenge”

Kolkata, September 15, 2026: AWL Agri Business Ltd., formerly Adani Wilmar Ltd., has brought back its much-loved Ilish campaign for Fortune Kachi Ghani Mustard Oil, celebrating Bengal’s enduring love for Ilish through an extensive series of consumer experiences across West Bengal. This year, the campaign has been refreshed with a new key visual featuring Bhojan Bahini, Fortune’s popular food police led by Sourav Ganguly and Abhir Chatterjee, reinforcing Fortune Kachi Ghani Mustard Oil as the preferred choice for preparing Bengal’s beloved Ilish. The refreshed campaign further strengthens Fortune KGMO’s cultural connect and affinity with Bengali consumers.

Commenting on the campaign, Mukesh Mishra, Joint President, Sales & Marketing, AWL Agri Business Ltd., said, “Ilish is much more than a fish for Bengal. It is an emotion deeply woven into Bengal’s culture, traditions and food memories of Bengali households. Through the Fortune Ilish Campaign, we are delighted to celebrate this enduring connection and bring the brand closer to consumers through experiences that reflect Bengal’s deep rooted love for its food and traditions. With an extensive presence across key consumer touchpoints, our endeavour is to strengthen Fortune Kachi Ghani Mustard Oil’s association with Bengal’s rich culinary heritage.”

As part of the campaign, Fortune invited consumers across participating fish markets to take part in the ‘Heaviest Ilish Challenge’, where consumers could get their Ilish weighed for an opportunity to win prize money along with a yearly supply of Fortune Kachi Ghani Mustard Oil. The challenge was rolled out across 11 key fish markets in Kolkata and its surrounding areas.

The fish market activations also featured a spin the wheel activity, where consumers with Ilish weighing more than 1 kg could win exciting prizes. Consumers were also invited to vote for their favourite Ilish preparations, including Bhapa Ilish, Sorshe Ilish, Tel Jhol, Paturi and Machher Tok, bringing together food, participation and Bengal’s rich culinary traditions.

The campaign is being amplified through extensive on ground activations across key locations in West Bengal, with a focus on consumer engagement at key purchase points, brand visibility and maximising consumer touchpoints at the point of purchase. The initiative covers 50 fish markets through branding across shop boards, outlets and other consumer touchpoints.

The campaign also features an extensive transit media presence comprising 23 full bus wraps and two taxis creating high visibility for Fortune Kachi Ghani Mustard Oil across key consumer routes. To extend the campaign into smaller towns, Fortune is also undertaking Canter Van activations, enabling the brand to engage consumers across rural and emerging markets.

Further amplifying the campaign’s city presence are 22 regular hoardings and one innovative hoarding, designed to drive wider visibility and create buzz around Fortune Kachi Ghani Mustard Oil’s Ilish campaign.

The digital activation will feature Abir Chatterjee as part of the Bhojan Bahini collaboration with Chef Atanu’s Rannaghar, one of Bengal’s popular culinary influencer platforms. Through engaging content, Abir will explore Atanu’s signature Ilish recipe while encouraging audiences to choose Fortune Kachi Ghani Mustard Oil, Bengal’s No. 1 mustard oil, for preparing Bengal’s beloved Ilish. The same communication will be further amplified through an influencer campaign, extending the campaign’s reach and engagement across digital audiences.

Apart from its on ground and digital initiatives, Fortune Kachi Ghani Mustard Oil is also live across traditional media, including television and print through block advertisements, further amplifying the campaign’s visibility among consumers across Bengal.

Through Bhojan Bahini, Fortune continues to champion the use of the right oil for the right food occasion, with Fortune Kachi Ghani Mustard Oil taking centre stage during Bengal’s much loved Ilish season.

With its latest Ilish campaign, Fortune Kachi Ghani Mustard Oil continues to deepen its association with Bengal’s rich culinary culture while creating meaningful consumer touchpoints around one of the region’s most cherished food traditions. Through a combination of consumer engagement, extensive on ground visibility, digital storytelling and traditional media, the campaign brings Fortune closer to Bengali households during the Ilish season.

সাইবার প্রতারণার শিকার হয়ে খোয়া গিয়েছিল ৫২ হাজার টাকা, মেমারি থানার তৎপরতায় উদ্ধার সম্পূর্ণ অর্থ

সাইবার প্রতারণার শিকার হয়ে খোয়া গিয়েছিল ৫২ হাজার টাকা, মেমারি থানার তৎপরতায় উদ্ধার সম্পূর্ণ অর্থ

আনোয়ার আলি আনসারী, ১৪ সেপ্টেম্বর, মেমারি

​ সাইবার জালিয়াতির কবলে পড়ে খোয়া যাওয়া ৫২ হাজার টাকা উদ্ধার করে অভিযোগকারীর হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ। পুলিশের এই তৎপরতায় স্বস্তি ফিরে পেয়েছেন প্রতারিত ব্যক্তি।
​পুলিশ সূত্রে জানা গেছে, মেমারি থানার অন্তর্গত মণ্ডলগ্রামের বাসিন্দা কমল কুমার ঘোষ গত ২১ মে, ২০২৫ তারিখে সাইবার প্রতারকদের ফাঁদে পড়েন। প্রতারণার মাধ্যমে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৫২ হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরেই তিনি অবিলম্বে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
​অভিযোগ দায়ের হওয়ার পরই মেমারি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা পোর্টালের সঙ্গে যোগাযোগ করে টাকা লেনদেনের পথ চিহ্নিত করা হয়। অবশেষে মেমারি থানার দীর্ঘ পর্যবেক্ষণ ও তৎপরতায় খোয়া যাওয়া সমুদয় অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয়।
​ মেমারি থানার পুলিশের পক্ষ থেকে ওসি ব্রজগোপাল হালদার আজ, ১৪ সেপ্টেম্বর সোমবার কমল কুমার ঘোষের হাতে তাঁর খোয়া যাওয়া পুরো ৫২ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত তুলে দেওয়া হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে টাকা ফিরিয়ে দেওয়ায় মেমারি থানার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমলবাবু। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের অজানা লিঙ্ক, ওটিপি (OTP) বা অপরিচিত ফোনের ফাঁদে পা না দেওয়ার জন্য পুনরায় সতর্ক করা হয়েছে।

আরিয়াদহে আইনি সচেতনতা শিবির

আরিয়াদহে আইনি সচেতনতা শিবির

মোল্লা জসিমউদ্দিন ,

রবিবার আরিয়াদহ এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে Legal Aid and Advice Society, Kolkata-এর উদ্যোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে অবহিত করাই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী বিশ্বরূপ চৌধুরী, মাননীয় বিচারপতি শ্রীমতী চৈতালী দাস চট্টোপাধ্যায় এবং উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি শ্রী প্রদীপ্ত রায়।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিজ্ঞ সচিব জনাব মহম্মদ নুরজামান খান। তিনি তাঁর বক্তব্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ভূমিকা ও বিভিন্ন কার্যাবলি সম্পর্কে উপস্থিত সাধারণ মানুষকে বিস্তারিতভাবে অবহিত করেন।বক্তব্যে তিনি বিশেষভাবে লোক আদালত, মধ্যস্থতা, ভিকটিম কমপেনসেশন বা ক্ষতিপূরণ, আইনি সচেতনতা এবং বিভিন্ন আইনি সচেতনতা শিবির আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়গুলি তুলে ধরেন।শিবিরটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও আন্তঃক্রিয়ামূলক। স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাঁদের বিভিন্ন আইনি প্রশ্ন ও সমস্যার বিষয়ে জানতে চান।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞ সচিব জনাব মহম্মদ নুরজামান খান স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানান, যে কোনও ধরনের আইনি সহায়তা বা পরামর্শের প্রয়োজন হলে তাঁরা যেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং উপলব্ধ আইনি পরিষেবার সুযোগ গ্রহণ করেন।আইনি সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায়বিচারে সহজ ও সমান প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই শিবিরটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে পরিগণিত হয়।

Croma Opens Pre-Bookings for New iPhone 18 Pro Line-Up with Exclusive Exchange Bonus of up to ₹12,000

Croma Opens Pre-Bookings for New iPhone 18 Pro Line-Up with Exclusive Exchange Bonus of up to ₹12,000

~ Simultaneously Unveils Never-Before Prices on iPhone 17 Pro Starting at ₹69,990 ~*

National, September, 2026: Croma, India’s leading omni-channel electronics retailer from the Tata Group, have announced the pre-booking for iPhone 18 Pro and iPhone 18 Pro Max is live. Customers can secure Apple’s latest devices through a flexible pre-booking offer available nationwide across Croma stores, croma.com, the Tata Neu app, and Big Basket.

The new Pro lineup brings Apple’s latest advances in performance and photography, including the powerful A20 Pro chip, Apple’s in-house C2 wireless modem and a new 48MP Fusion main camera with a physical variable aperture.

Pre-bookings will be available across more than 560 Croma stores in over 200 cities, as well as on croma.com, the Tata Neu app and Big Basket. For complete pricing and availability details, customers can visit their nearest Croma store or croma.com.

Pre-Booking Details for the iPhone 18 Pro Lineup

• Customers can pre-book the iPhone 18 Pro or iPhone 18 Pro Max at Croma stores for ₹5,000. Pre-bookings through croma.com, Tata Neu and BigBasket will require full payment
• Customer can avail an exclusive exchange bonus of up to ₹12,000 at Croma

Apple Watch Series 12, Apple Watch Ultra 4 and AirPods can be pre-booked at Croma stores for ₹2,000. Pre-bookings through croma.com, Tata Neu, and Big Basket require full payment and is going live already.

iPhone 17 Pro and iPhone 17 Pro Max continue to deliver value
Exclusive Offers for iPhone 17 Pro:
iPhone 17 Pro 256 GB available in stores at ₹69,990* and 512 GB at ₹88,490*. How to get this offer:
• Avail ₹4,000 bank cashback on select credit cards
• Exchange your old iPhone15 pro for up to ₹44,500 (depending on condition and model)
• Avail ₹12,000* exchange bonus

The phone can also be availed on croma.com at ₹1,26,490* (256GB) and ₹1,45,990* (512GB) inclusive of ₹4,000 bank cashback starting 15th September.

Exclusive Offers for iPhone 17 Pro Max:
iPhone 17 Pro Max 256 GB available in stores at ₹74,990* and 512 GB at ₹94,990*. How to get this offer:
• Avail ₹4,000 bank cashback on select credit cards
• Exchange your old iPhone15 pro max for up to ₹53,000 (depending on condition and model)
• Avail ₹12,000* exchange bonus

The phone can also be availed on croma.com at ₹1,39,990* (256GB) and ₹1,59,990* (512GB) inclusive of ₹4,000 bank cashback starting 15th September.

Commenting on the announcement, a spokesperson at Infiniti Retail Ltd. said , “A new iPhone Pro launch is always met with strong anticipation, and customers increasingly want a simple and seamless way to secure their preferred model. Through our nationwide store network and digital platforms, we are making the pre-booking journey easier, from choosing the right model to exchanging an existing device and completing the purchase. Alongside the new lineup, the continued availability of the iPhone 17 Pro and iPhone 17 Pro Max at compelling prices allows customers to select a Pro model that best suits their priorities and budget.”

For more information about the exclusive offers and to explore the full range of products, customers are encouraged to visit their nearest Croma store, or shop online at Croma.com and through the Tata Neu app. With an expansive presence across more than 560+ stores across 200+ cities, Croma remains committed to delivering the latest technology, unmatched service, and rewarding shopping journeys to its customers.

স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভ্যালাপ্পেন ক্রিয়েশন্সের দুই মালয়ালম ছবি সম্মানিত

স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভ্যালাপ্পেন ক্রিয়েশন্সের দুই মালয়ালম ছবি সম্মানিত


কলকাতা, ১২ সেপ্টেম্বর ২০২৬: স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভ্যালাপ্পেন ক্রিয়েশন্সের প্রযোজিত দুটি মালয়ালম ফিচার ছবি ‘নিজাল ব্যয়া পারিকল’ (Nizhal Vyaparikal – Shadow Merchants) এবং ‘সোয়ালিহ’ (Swaleeh) নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছে। কলকাতায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে দুটি ছবিই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।
‘নিজাল ব্যায়াপরিকল ” -এর প্রযোজনা ও পরিচালনা করেছেন শাজু ভ্যালাপ্পেন। অন্যদিকে ‘সোয়ালিহ’-এর প্রযোজক শাজু ভ্যালাপ্পেন এবং পরিচালক সিদ্দিক পারাভুর। মানবিকতা, সহমর্মিতা, মর্যাদা, বিশ্বাস ও সহাবস্থানের মতো সামাজিক বিষয়কে কেন্দ্র করে নির্মিত ‘সোয়ালিহ’ ইতিমধ্যেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে একাধিক স্বীকৃতি পেয়েছে।
দুটি ছবিরই চিত্রগ্রহণ করেছেন জলিল বাদুশা। দুই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ড. আনাসওয়ারা। তাঁর অভিনয়ও দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।
এই সাফল্যে খুশি নির্মাতা শাজু ভ্যালাপ্পেন জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের দুটি ছবির স্বীকৃতি পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। পরিচালক সিদ্দিক পারাভুরও উৎসবের আয়োজক, নির্বাচকমণ্ডলী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এই ধরনের চলচ্চিত্র উৎসব স্বাধীন ও অর্থবহ সিনেমাকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ।

একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান উত্তর ২৪ পরগণা লোক আদালতে

উত্তর ২৪ পরগনায় লোক আদালতে

একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান

মোল্লা জসিমউদ্দিন, 

শনিবার সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় জাতীয় লোক আদালতে মোট ৫০টি বেঞ্চ গঠন করা হয়। এর মধ্যে সদর এলাকায় মোট ২২টি বেঞ্চ, যার মধ্যে ১টি কনজিউমার ফোরামের বেঞ্চ ছিল। এছাড়া বনগাঁয় ৬টি,বিধাননগরে ৫টি,  ব্যারাকপুরে ৭টি এবং বসিরহাটে ১০টি বেঞ্চ ছিল।এদিন জাতীয় লোক আদালতে মোট ৪৮,১০৭টি প্রি-লিটিগেশন মামলা এবং ৬,২১৪টি পোস্ট-লিটিগেশন মামলা উপস্থাপিত হয়। পোস্ট-লিটিগেশন মামলাগুলির মধ্যে ৪১৫টি দুর্ঘটনা সম্পর্কিত বিমা মামলা ছিল।একদিনের এই বৃহৎ আয়োজনে হাজার হাজার মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এবং কোটি কোটি টাকার অর্থের নিষ্পত্তি ও পুনরুদ্ধার হয়েছে। এর ফলে বহু মামলাকারী দীর্ঘদিনের মামলা-মোকদ্দমার জটিলতা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি দ্রুত, সাশ্রয়ী ও সৌহার্দ্যপূর্ণভাবে তাঁদের বিরোধের নিষ্পত্তির সুযোগ পেয়েছেন।এই প্রসঙ্গে শ্রী সুকুমার রায় (মাননীয় জেলা ও দায়রা বিচারক, উত্তর ২৪ পরগনা এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, উত্তর ২৪ পরগনার চেয়ারম্যান) জাতীয় লোক আদালতের এই সাফল্যকে সমগ্র উত্তর ২৪ পরগনা জেলার জন্য এক বিরাট সাফল্য ও উল্লেখযোগ্য অর্জন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, -“মাত্র একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি নিঃসন্দেহে একটি বড় সাফল্য। এর ফলে আদালতগুলিতে বিচারাধীন মামলার চাপ অনেকটাই কমবে এবং আদালতগুলি আরও গুরুত্বপূর্ণ ও গুরুতর মামলাগুলির প্রতি অধিক মনোযোগ দিতে পারবে।”তিনি আরও উল্লেখ করেন যে, -“লোক আদালতের মাধ্যমে মামলাকারীরাও বিশেষভাবে উপকৃত হন। দীর্ঘদিন ধরে মামলা পরিচালনার ক্ষেত্রে যে সময়, শ্রম ও অর্থ ব্যয় হয়, তা সাশ্রয় হয়, এবং পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিরোধের নিষ্পত্তি সম্ভব হয়। ফলে ন্যায়বিচার যেমন সহজলভ্য হয়, তেমনই বিচারব্যবস্থার উপর মামলার চাপও হ্রাস পায়”।

বসিরহাটে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩তম বর্ষে পালিত বিশ্ব ভ্রাতৃত্ব দিবস

বসিরহাটে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩তম বর্ষে পালিত বিশ্ব ভ্রাতৃত্ব দিবস

বসিরহাট : স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার ১৩৩তম বর্ষ স্মরণে বসিরহাটে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালন করলো বৈদিক শিক্ষা সংস্থান। বসিরহাট টাউনহলে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের গীতা ভাষ্যের সঙ্গে বৈষ্ণবীয় তত্ত্বের মূল যোগসূত্র নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক দর্শন, গীতার মূল শিক্ষা এবং বৈষ্ণবীয় ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার পাশাপাশি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভজন ও কীর্তন। আধ্যাত্মিক আলোচনা ও সংগীতের মাধ্যমে স্বামী বিবেকানন্দের মানবকল্যাণ ও বিশ্বভ্রাতৃত্বের ভাবনাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়। বৈদিক শিক্ষা সংস্থানের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ভাবধারার পাশাপাশি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ হিন্দুধর্মের প্রতিনিধি হিসেবে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। তার সেই বক্তব্য ভারতীয় বেদান্ত ও আধ্যাত্মিক ভাবধারাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছিল। সেই ঐতিহাসিক ঘটনার ১৩৩ বছর পূর্তি উপলক্ষে বসিরহাটে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালনের মাধ্যমে তার আদর্শ ও বার্তাকে স্মরণ করা হয়।